বিদ্রোহীদের ওপর তুরস্কের বিমান হামলা

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৪:৫৮
 
রাজধানী আঙ্কারায় শান্তি সমাবেশে প্রাণঘাতী বোমা হামলার একদিন পর কুর্দি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে তুরস্কের বিমান বাহিনী। স্থানীয় সময় রবিবার এই হামলা চালানো হয়েছে।
 
সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণপূর্বে ও সীমান্তের অপরপাশে উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।
 
এর আগে শনিবার আঙ্কারার কেন্দ্রীয় রেলস্টেশনের সামনে আয়োজিত এক শান্তি সমাবেশে জোড়া বোমা হামলায় অন্তত ৯৫ জন নিহত হন।
 
IMG0
 
নিরাপত্তা বাহিনী বলছে, এই হামলার পিছনে ইসলামিক স্টেটের (আইএস) হাত থাকতে পারে।
 
শনিবার পিকেকে পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণার বিষয়টি সরকার অস্বীকার করার পর এই হামলা চালানো হলো।
 
আঙ্কারায় বোমা বিস্ফোরণের ঘটনায় দেশব্যাপী তিনদিনের শোক পালন শুরু হয়েছে। এর মধ্যেই বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার হামলা শুরু করেছে তুরস্ক সরকার।