আইফোন প্র্রযুক্তিপ্রেমীদের হাতের নাগালে আইফোন নিয়ে আসতে খুচরা ক্রেতা পর্যায়ে ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে বাংলাদেশে অ্যাপল পণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, শুধুমাত্র কম্পিউটার সোর্স বিক্রয় শাখাগুলো থেকে স্টক থাকা পর্যন্ত ক্রেতারা আইফোন সিক্স ও আইফোন সিক্সপ্লাস মডেলে এই ক্যাশ ব্যাক অফার গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে কিস্তি সুবিধা থাকছে না। বিস্তারিত: www.computersourcebd.com।
