নির্বাচনে দাঁড়ানোর বয়স ১৮ করার দাবি হংকং ছাত্রনেতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৭:০৪
 
নির্বাচনে দাঁড়ানোর বয়স কমাতে আদালতের শরণাপন্ন হয়েছেন হংকং এর ছাত্রনেতা জোশুয়া অং। হংকং এ নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম ২১ বছর বয়স হওয়া প্রয়োজন। তার দাবি এই বয়স কমিয়ে ১৮ করতে হবে।
 
গণতন্ত্রপন্থী আন্দোলনের এই নেতা তার ১৯তম জন্মদিনের প্রাক্কালে আদালতের কাছে আবেদনটি করলেন। পক্ষে রায় পেলে তিনি নিজে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছাপোষণ করেন।
 
গত বছরের শেষদিকে হংকংএর 'ছাতা আন্দোলনের' প্রতীকে পরিণত হয়েছিলেন জোশুয়া অং। চীনের হস্তক্ষেপমুক্ত স্বাধীন নির্বাচনের দাবিতে ব্যাপক আন্দোলন হয় স্বায়ত্তশাসিত শহরটিতে। ছাত্রদের নেতৃত্বে পরিচালিত ওই আন্দোলনের ফলে বেশ কয়েকদিনের জন্য অচলবস্থা সৃষ্টি হয়েছিল সেখানে। সূত্র: এএফপি