‘বাংলাদেশে সতর্কতা জারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি’

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৯:২৫
 
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার জন্য সতর্কতা জারির প্রয়োজন হতে পারে।’
 
সোমবার সচিবালয়ে নিজ দফতরে কানাডার হাইকমিশনার বিনোয়েট পাইরি লারামির সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। মেনন বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। এর ফলে বাংলাদেশের পর্যটন শিল্পসহ সার্বিক অর্থনীতির ক্ষতি হবে।’

খবর বাসসের।