সারা দেশে ‘এলিট কেয়ার’ নামে ৩১টি সেবাকেন্দ্র চালু করেছে স্মার্টফোন ব্র্যান্ড এলিট মোবাইল। তাৎক্ষনিক গ্রাহক সেবা দিতে এসব সেবাকেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি। আগামী বছর প্রথম প্রান্তিকের মধ্যে আরও ১২টি সেবাকেন্দ্র চালু করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়েছে, সারাদেশে ছড়িয়ে থাকা সকল এলিট কেয়ার সেন্টারে তাৎক্ষনিক গ্রাহক সেবা পাওয়া যাচ্ছে। মাদারবোর্ডের সমস্যার ক্ষেত্রে ঢাকার মধ্যে ২ দিন এবং ঢাকার বাইরে হলে ৪ দিনেই মিলছে সমাধান।
শুধু এলিট কেয়ার থেকেই নয়, গ্রাহকের সুবিধার্থে রিটেইল শপ থেকেও পাওয়া যাবে ‘ওয়ান ডে পিক অ্যান্ড ড্রপ’ নামের বিক্রয়োত্তর সেবা। এক্ষেত্রে ক্রেতা যে রিটেইল শপ থেকে ফোনটি কিনেছেন সেখান থেকে এক দিনেই পাবেন এই সেবা। এর পাশাপাশি দেশের ১৫টি কালেকশন পয়েন্ট থেকেও একই ধরণের সেবা পাওয়া যাবে।
উল্লেখ্য, এলিট মোবাইল তাদের গ্রাহকদের সব ধরণের মোবাইল হ্যান্ডসেটের সঙ্গে দিচ্ছে ১৩ মাসের ওয়ারেন্টি।
