তুরস্কে হামলায় আইএসকে দায়ী করলেন দেশটির প্রধানমন্ত্রী

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ২০:৩৮
 
তুরস্কের আঙ্কারায় জোড়া বোমা হামলার ঘটনায় ইসলামিক স্টেটকেই (আইএস) দায়ী করলেন দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে দাভুতগলু বলেন, ‘এটি নিশ্চিতভাবেই আত্মঘাতী বোমা হামলা ছিল। ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। আত্মঘাতী বোমা হামলাকারীরা সেখানে কিভাবে প্রবেশ করেছিল তা বোঝা গেছে। আমরা একটি দলের নাম প্রায় পেয়েই গেছি, যা একটি বিশেষ দলের দিকেই আঙুল তুলছে।’
 
গত শনিবারের এ হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। আইএসকে কেন্দ্র করেই ঘটনার তদন্ত চলছে।
 

এর আগে রবিবার নিরাপত্তা বাহিনীর দু’টি সূত্র রয়টার্সকে বলেছিল, প্রাথমিক লক্ষণ দেখে মনে হচ্ছে এ হামলার পেছনে ইসলামিক স্টেটের হাত আছে।