আদর্শ লিপি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ০২:৪৫

এসএ টেলিভিশনে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘আদর্শ লিপি’। নাটকটির কাহিনি ও চিত্রনাট্য করেছেন ইকবাল হোসাইন চৌধুরী এবং পরিচালনা করেছেন হাসান মোরশেদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু প্রমুখ।

 

বিচিত্র সব চরিত্র নিয়ে বিচিত্র এক স্কুল। সেখানে হাজির হয়েছে নানা বয়সের মানুষ। আছে খোশবুল নামের এক তরুণ। গ্রাম থেকে সে ঢাকায় এসেছে এক রকম অভিমান করে। মুরগি চুরির মিথ্যে অপবাদ নিয়ে। খোশবুল স্কুলে আসে মূলত মাথা গোঁজার ঠাঁই পাওয়ার আশায়। সে হতে চায় একজন নামি গায়ক। আছে সাধু নামের একজন। যে উচ্চতায় খাটো কিন্তু স্বপ্ন বড়। সে স্বপ্ন দেখে বিরাট বড়লোক হবে। কিন্তু আদৌ কি সম্ভব?