মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে দেখা করবেন তার পাঁচ আইনজীবী। মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান।
তিনি বলেন, কারা কর্তৃপক্ষের কাছে মুজাহিদের সঙ্গে বিকেলে দেখা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আশা করি আমরা অনুমতি পাবো।
এর আগে ৩ অক্টোবর সকালে কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে দেখা করেন তার আইনজীবীরা।
গত ১৬ জুন আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেয় আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পায়।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল-২।
