বিধ্বস্ত মালয়েশিয়ান বিমানের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে নেদারল্যান্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৪:৫১
২০১৪ সালে ইউক্রেনে মালয়েশিয়ান বিমান এমএইচ ১৭ বিধ্বস্ত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে নেদারল্যান্ড সেফটি বোর্ড। গত বছরের ১৭ জুলাই পূর্ব ইউক্রেনের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধবস্ত হয়ে যাত্রী ও কর্মী সহ ২৯৮ জনের মৃত্যু হয়।
 
 
গত বছর পূ্র্ব ইউক্রেনে সরকার ও রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের লড়াই চলার সময় এই ঘটনা ঘটে। নেদারল্যান্ড থেকে বিমানটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছিল বিমানটি। এই ঘটনায় নিহতদের মধ্যে ১৯৩ জনই নেদারল্যান্ডের। নেদারল্যান্ডের প্রাথমিক তদন্তে বলা হয় ইউক্রেনে ভূমি থেকে মিসাইল হামলা করে বিমানটিকে ভূপাতিত করা হয়ে থাকতে পারে। পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সমর্থিত বিদ্রোহীরা বোয়িং ৭৭৭ বিমানটি বিধ্বস্ত করেছে মিসাইল হামলা চালিয়ে। আজ মঙ্গলবার নেদারল্যান্ড তাদের প্রতিবেদন প্রকাশ করবে। একই দিনে রাশিয়াও একই ঘটনার প্রতিবেদন প্রকাশ করবে। গত বছর রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম দাবি করেছিল ইউক্রেন সরকার বিমান হামলা চালিয়ে এই বিমান ভূপাতিত করেছে। আরো দাবি করা হয়েছিল, ঘটনার কৃত্রিম উপগ্রহে তোলা ছবি রাশিয়ার সরকারের কাছে আছে। বিবিসি।