বলিউড অভিনেত্রী ও সাবেক বিগ বস প্রতিযোগী ববি ডার্লিং বিয়ে করতে যাচ্ছেন। ভূপালের ব্যবসায়ী রামনিক শর্মার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়তে যাচ্ছেন তিনি।
বিজনেস অব সিনেমার প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরে কোর্ট ম্যারেজ করবেন ববি ও রামনিক। পরে ভূপাল ও মুম্বাইয়ে তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এই বিষয়ে ববি বলেছেন, রামনিক শর্মাকে বিয়ে করতে যাচ্ছি। বড় করেই অনুষ্ঠান হবে। তবে এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না।
IMG0
পরিবারের কাছে পঙ্কজ শর্মা নামে বেড়ে ওঠা একসময় নিজেকে ববি ডার্লিং হিসেবে প্রতিষ্ঠা করেন। পরিবার ও সমাজ- দুই জায়গাতেই অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। ২০১০ সালে তিনি নিজের ব্রেস্ট প্লান্টও করান। ২৩ বছর বয়সে ১৮টি ছবিতে সমকামী চরিত্রে অভিনয়ের জেরে লিমকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন ববি।
এর আগে ক্রিকেটার মুনাফ নারুলার সঙ্গে তার সম্পর্কের খবর শোনা গিয়েছিল। উঠতি অভিনেতা অঙ্কিত শর্মার সঙ্গেও জড়িয়েছিল ববি ডার্লিংয়ের নাম। সূত্র: বিজনেস অব সিনেমা ও এপিবি লাইভ।
