গাইবান্ধায় শিশুকে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে আত্মসমর্পণে হাইকোর্ট দেয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, দুপুরে অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই বিষয়ে শুনানি হতে পারে।
গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে এক শিশু আহত হয় বলে পরিবারের অভিযোগ। পরদিন সৌরভের বাবা সাজু মিয়া লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পরে হাইকোর্টে লিটনের আগাম জামিনের আবেদন করেন আইনজীবীরা। সোমবার শুনানি শেষে জামিন আবেদন খারিজ করে ১৮ অক্টোবরের মধ্যে এমপি লিটনকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
