পাবনায় যাজক হত্যা চেষ্টা: ৪ জেএমবি সদস্য রিমান্ডে

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৬:৩০
 
পাবনায় যাজক লুক সরকারকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ জেএমবি সদস্যের মধ্যে চারজনকে পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার পাবনার আমলি আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
 
তারা হলেন- জিয়াউর রহমান, শরিফুল ইসলাম তুলিব, মো আলীম ও মোহাম্মদ আমজাদ হোসেন।
 
এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ  ঐ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
 
ওসি বিমান কুমার জানান, গ্রেফতার হওয়া রাকিবুল ইসলাম রাকিব ওরফে তাওহিদ ঘটনা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেওয়ায় তাকে রিমান্ডে নেয়ার জন্য আবেদন জানানো হয়নি।
 
গত ৫ অক্টোবর ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশনের ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’ এর ফাদার লুক সরকার পৌর এলাকায় নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন।