জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ১৪:৪৭
 
পবিত্র মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষে বুধবার চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
 
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।  
ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।-বাসস।