ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন লামিয়া মিমোকে নাচতে দেখা যাবে বাংলাদেশের আলোচিত চরিত্র মুসা বিন শমসেরের জন্মদিনে! লামিয়া মিমো তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেল ৫টা ২১ মিনিটে দেয়া ফেসবুক পোস্টে মিমো জানায়, "আন্তর্জাতিক লিজেন্ড 'দি প্রিন্স মুসা'র সঙ্গে দেখা করে এলাম। এখনও বিশ্বাস হচ্ছে না। তার জন্মদিনে (অনুষ্ঠানে) আমি নাচব। আমি খুবই খুশি এবং তীব্র উত্তেজনা অনুভব করছি।"
IMG0
উল্লেখ্য, সিনেমায় অভিনয় করার স্বপ্ন নিয়েই সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মিমো। সিনেমা দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে নিজের পছন্দ মতো সিনেমার কাজ না পাওয়া ছোট পর্দাতেই ব্যস্ত হয়ে পড়েন তিনি।
