অমিতাভকে নিয়ে বায়োপিক করলে ফ্লপ হবে!

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২০:১২
 
অমিতাভ বচ্চনকে নিয়ে বায়োপিক (জীবন ভিত্তিক চলচ্চিত্র) বানানোর কথা বেশ জোরেসরেই হচ্ছে। কিন্তু '৭৩-এর তরূণ বলিউড শাহেন শাহকে নিয়ে বায়োপিক করলে তা ফ্লপ হবে বলে জানালেন খোদ অমিতাভ বচ্চন!
 
বলিবউপ বিগ বি'র জন্মদিনের সময় শোনা যায়, কেউ না কেউ সিনেমাটি নির্মাণের কাজে হাত দেবেন। কিন্তু কে সেই ব্যক্তি যে ছবিটি পরিচালনা করবে কিংবা প্রযোজনা করবে? আর এই প্রশ্ন বলিউড শাহেন শাহর কাছে করা মাত্রই সতর্ক করে দিয়ে বলেন, 'আমার জীবন নিয়ে ছবি বানানোর কথা ভাবাই উচিত নয়! আমি মোটেও তেমন বিখ্যাত কেউ নই! এমন কী, তার যোগ্যও নই। কাজেই, আমায় নিয়ে বায়োপিক বানালে সেটা ফ্লপই হবে!' তিনি অবশ্য তার পিতা কাল্পনিক কবি হরিবংশ রাই বচ্চনকে নিয়ে বায়োপিক করা উচিৎ বলে মনে করেন।
 
ভক্ত সমালোচকেরা অবশ্য তাকে নিয়ে বায়োপিক করার মতো অনেক উপাদান খুজে পাচ্ছেন। খুব একটা নিস্তরঙ্গ সাদামাটা জীবন তো কাটাননি বিগ বি! একের পর এক ফ্লপ ছবি থেকে ঘুরে দাঁড়িয়ে বলিউডের শাহেন শাহ হয়ে যাওয়া, রাজনীতিতে যোগ দেওয়া এবং রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, বলিউডের অভিনেতাদের মধ্যে ছোটপর্দায় কাজ করার ট্রেন্ড সেট করা- বায়োপিক বানাবার মতো আরো কত উপাদান আছে তার জীবনে! এনডিটিভি।