সাবেক লাক্স চ্যানেল আই সুপার স্টার সামিয়া সাইদ। বাংলাদেশের নাট্য জগতের খুব পরিচিত একটি মুখ তিনি। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত কাজ করে যাচ্ছেন দেশের নাটক ও টেলিফিল্মে। দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলে খুললেই দেখা যায় তাকে। আর এ বিষয়ে সামিয়া জানান, ‘নিয়মিত কাজ করে যাচ্ছি নাটক ও টেলিফিল্মে। এর মাঝে এন টিভিতে ‘বাক্সবন্দি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে কাজ করছি। এছাড়া ‘ধন্নী মেয়ে’ শিরোনামের একটি নাটকে কাজ করে যাচ্ছি। আরও বেশকিছু নাটকের কাজ হাতে আছে। খুব শীঘ্রই সেই কাজগুলোতেও হাত দিতে পারবো আশা করছি।’
নাটক-টেলিফিল্মের পাশাপাশি দেশের চলচ্চিত্র অঙ্গনে কাজ করা প্রসঙ্গে সামিয়া জানান, ‘বেশকিছু চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পাচ্ছি আর আমার ইচ্ছেও আছে দেশিয় চলচ্চিত্রে অভিনয় করার। আর এ জন্য আমার মনে হয় আমি এখনও প্রস্তুত না, তাই এখন প্রস্তুতি নিচ্ছি। আশা করি সামনের নতুন কোনো চলচ্চিত্রের কাজে হাত দিতে পারবো।’
