‘খলনায়কে’র সিক্যুয়ালে আসছেন সঞ্জয়?

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১১:১৬
 
‘খলনায়ক’ ছবির সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক সুভাষ ঘাই। শোনা যাচ্ছে, সেখানে নাকি সঞ্জয় দত্ত অভিনয় করতে পারেন। সিক্যুয়ালটির নাম আপতত রাখা হয়েছে ‘খলনায়ক রিটার্নস’।
 
সঞ্জয় দত্ত বর্তমানে পুনের ইয়ারওয়াদা কারাগারে ৪২ মাসের সাজা ভোগ করছেন। কিন্তু এরপর তার কাছে বলিউডের নামী-দামী পরিচালকদের কাছ থেকে ছবির প্রস্তাব পেয়েছেন।
 
১৯৯৩ সালে ‘খলনায়ক’ ছবিটি মুক্তি পায়। সেখানে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনয় করেছিলেন। জ্যাকি শ্রফ একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, কুখ্যাত অপরাধীকে ধরার জন্য কাজ করছিলেন। আর কুখ্যাত অপরাধী চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।
 
সুভাষ ঘাই ‘খলনায়ক রিটার্নস’ ছবিটিতে সঞ্জয়কে নেয়ার জন্য আগ্রহ দেখালেও সঞ্জয় তার প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা বোঝা যাচ্ছে না। ‘খলনায়ক’ ছবির পাত্র-পাত্রী সিক্যুয়ালে থাকছেন কিনা এটাও জানা যায়নি। 
 
সম্প্রতি প্যারোলে মুক্তির মেয়াদ শেষ করার পর কারাগারে ফিরেছেন সঞ্জয়। মেয়ে তৃষালার নাকের অস্ত্রোপচার হওয়ার পর তাকে দেখতে প্যারোলের আবেদন করেছিলেন তিনি। কারাগার থেকে বের হয়ে তার কাছের বন্ধু বিধু বিনোদ চোপড়া ও রাজকুমার হিরানির সঙ্গে দেখা করেছেন। বিধু বিনোদের পরিচালনায় তিনি মুন্নভাই ফ্রাইঞ্চিজে কাজ করবেন। খবর: ওয়ান ইন্ডিয়া।