ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গির্জায় আগুন ও সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই সংঘর্ষে আরো চার জন আহত হয়েছে বলে জানা গেছে।
বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, আচেহ প্রদেশের সিংকিল জেলার একটি গির্জার সামনে শত শত মুসলিম জড়ো হয় এবং আগুন ধরিয়ে দেয়। এরপরে তারা দ্বিতীয় আরো একটি চার্চে আগুন লাগাতে গেলে চার্চে অবস্থানরত খ্রিস্টান ও পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেখানে চার্চকে রক্ষা করতে গিয়ে একজনের মৃত্যু হয়।
বিশ্বের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বীদের দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ধর্মীয় গোড়ামি সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাচ্ছে। পুলিশ এএফপিকে জানায়, একটি চার্চ পুড়িয়ে দেওয়ার পড়ে তারা আরো একটি চার্চে আক্রমণ করে। কিন্তু ওই চার্চে খ্রিস্টানরা প্রস্তুত চলছে। সংঘর্ষ হয় এবং এয়ার গানে চালানো গুলিতে এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনায় আরো চার জন আহত হয়েছে যাদের মধ্যে একজন পুলিশ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিবিসি।
