ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আদায়ের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। জাতীয় রাজস্ব বোর্ডের করা এক আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন।
সেপ্টেম্বর মাসে ইংলিশ মিডিয়ামের ২ শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে আদালত ভ্যাট আরোপের ওপর স্থগিত আদেশ দেন। এ স্থগিতাদেশ স্থগিতে আবেদন করে রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ডের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি মো. মনিরুজ্জামান।
