পিপলস চয়েস অ্যাওয়ার্ডে ‘নতুন টিভি সিরিয়ালের সেরা অভিনেত্রী’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র জন্য তাকে এই মনোনয়ন দেয়া হয়েছে। বুধবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মনোনয়ন পাওয়ার কথা নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রতি বছর হলিউডের আগের বছরের চলচ্চিত্র, টিভি শো ও গায়ক-গায়িকাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয় পিপলস চয়েস অ্যাওয়ার্ডে। দর্শকদের ভোটের ভিত্তিতেই এই পুরস্কার দেয়া হয়ে থাকে।
আগামী বছরের ৬ জানুয়ারি পিপলস চয়েজের পুরস্কার প্রদান করা হবে।
‘কোয়ান্টিকো’তে প্রিয়াঙ্কার চরিত্রের নাম অ্যালেক্স পারিস। তিনি এফবিআইয়ের হয়ে কাজ করেন। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ঘটনায় তাকে সহ-ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেহের তালিকায় ফেলা হয়। খবর: এনডিটিভি।
