কানাডার পর্যটক খুন: যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৩

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৭:৩৩
 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কানাডার নাগরিক অড্রে কারে এবং যোগগুরু স্টিভ কার্টার খুনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
 
কর্তৃপক্ষ জানায়—সিয়ান মাইকেল, মরিসন হেজ ও লিলা স্কট চুরি করা আগ্নেয়াস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। তাদেরকে ওরিগনে গেফতার করা হয়। এখন তাদের ক্যালিফোর্নিযায় আনা হবে।
 
উল্লেখ্য, কানাডার পর্যটক অড্রে কারেকে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট এলাকায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অড্রে কারে হত্যার দুই দিন পর গোল্ডেন গেট শহরের ২০ মাইল দূরে একটি সড়কে যোগগুরু স্টিভ কার্টারের লাশ উদ্ধার করা হয়। কার্টারের চুরি হওয়া গাড়ির সূত্র ধরে সন্দেহভাজন তিন খুনিকে ওরিগনের পোর্টল্যান্ডস্থ একটি ভবঘুরে আশ্রয়কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়।