পাকিস্তানে এমপির কার্যালয়ে বোমা হামলা: নিহত ৭

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৭:৫৭
 
পাকিস্তানের পাঞ্জাবে স্থানীয় এক পার্লামেন্ট সদস্যের কার্যালয়ের বোমা হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে। পাঞ্জাবের দক্ষিণাঞ্চলের দেরা গাজি খান জেলায় এই হামলাটি চালানো হয়। পুলিশের ধারণা হামলাটি আত্মঘাতী ছিল।
 
বিস্ফোরণের সময় পার্লামেন্ট সদস্য সরদার আমজাদ ফারুক খোসা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-এন এর সদস্য।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম খান নিয়াজি টেলিফোনে এএফপিকে জানান, ‘সেখানে এ বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে।' পরে নিহতের সংখ্যা সাত বলে জানায় পাকিস্তানের ডন অনলাইন।