মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৯:০৯
মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ইয়ামিন। প্রেসিডেন্টকে বহনকারী স্পিডবোটে বোমা বিস্ফোরণে অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এই পদক্ষেপ নিলেন তিনি।

বুধবার প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম মুয়াজ আলি এক টুইটার বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী মুসা আলি জলিলকে বরখাস্তের কথা জানান। তবে  তাকে বরখাস্ত করার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তার স্থলে অন্য কারো নাম এখনো ঘোষণা করা হয়নি।
 
গত ২৮ সেপ্টেম্বর ইয়ামীনের স্পিডবোটে বিস্ফোরণের ঘটনায় প্রেসিডেন্ট অক্ষত থাকলেও তার স্ত্রী ও অপর ২ জন আহত হন। সূত্র: এপি