নেত্রকোনার পূর্বধলায় ১০ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. সিহাব উদ্দিন জানান, উপজেলা পরিষদের নির্বাচন ন্যায় সঙ্গত ও নিরপেক্ষভাবে এবং আইন অনুযায়ী পরিচালনা করা সম্ভব নয় মর্মে নির্বাচন কমিশনারের কাছে প্রতিয়মান হওয়ায় তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এ উপজেলায় ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া, সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাংচুর, পাল্টা-পাল্টি মামলা এলাকায় এমপির প্রভাব বিস্তারসহ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটে।
ইত্তেফাক/আরকেজি
