২২ অক্টোবর ব্যাংক বন্ধ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ০১:৩১

দুর্গাপূজা (বিজয়া দশমী) উপলক্ষে আগামী ২২ অক্টোবর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।