মাইক্রোসফটের নিজস্ব অনলাইন স্টোরে তাদের প্রথম ল্যাপটপ সারফেস বুকের প্রথম মডেলের প্রি-অর্ডারের স্টক শেষ হয়েছে। ফলে মাইক্রোসফটের এই স্টোর থেকে সারফেস বুকের কোরআই৫-১২৮জিবি স্টোরেজ-৮ জিবি র্যামের জন্য আর কোনো প্রি-অর্ডার গ্রহণ করা হচ্ছে না।
আগ্রহী কেউ প্রি-অর্ডার দিতে চাইলে তার ইমেইল ঠিকানাটি প্রবেশ করাতে বলা হচ্ছে এবং যখন আবার প্রি-অর্ডারের সুযোগ উন্মুক্ত হবে, তখন জানানো হবে বলে বলা হচ্ছে মাইক্রোসফটের পক্ষ থেকে। ফলে সারফেস বুক বাজারে আসার আগেই সাফল্যের পথে অনেকটা এগিয়ে গিয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তবে উন্নততর কনফিগারেশনের মডেলগুলোর প্রি-অর্ডারের সুযোগ এখনও রয়েছে মাইক্রোসফট স্টোরে। শুরুতেই যারা সারফেস বুক কিনতে চান, তাদের জন্য এখন বিকল্প হিসেবে রয়েছে অ্যামাজন কিংবা বেস্টবাই থেকে এই ল্যাপটপ কেনার সুযোগ। এসব স্টোরে প্রি-অর্ডার করার সুযোগ না থাকলেও সারফেস বুক বিক্রি শুরু হলে এসব স্টোরে পাওয়া যাবে ল্যাপটপটি। উল্লেখ্য, মাইক্রোসফটের এই প্রথম ল্যাপটপটির দাম শুরু হয়েছে ১৫০০ ডলার থেকে।
