অধিনায়ক ধোনির দুর্দান্ত পারফরম্যান্সে কানপুরে দক্ষিণ আফ্রিকাকে ২২ রানে হারিয়েছে ভারত। এই জয়ে পাঁচম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল ধোনির দল।
ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় স্বাগতিক দলকে। দলীয় ৩ রানে ওপেনার রোহিত শর্মার বিদায়ে শুরু, এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভারত। এক পর্যায়ে মাত্র ১২৪ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। তবে এমন বিপদের সময় ব্যাট হাতে জ্বলে উঠেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অপরাজিত ৯২ রানের উপর ভর করে ৯ উইকেট হারিয়ে লড়াই করার ২৪৭ রানের পুঁজি যোগাড় করতে পারে স্বাগতিকরা। ডেল স্টেইন ৩টি এবং মরনে মরকেল ও ইমরান তাহির ২টি করে উইকেট নিয়েছেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আর ১২ রান যোগ করতেই ২ উইকেট হারিয়ে ছন্দ পতন ঘটে অতিথিদের ব্যাটিংয়ে। এরপর দলীয় ১৩৪, ১৪১ ও ১৪২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যেতে হয়েছে এবি ডি ভিলিয়ার্সের দলকে। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ২২৫ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ও অক্ষর প্যাটেল ৩টি করে এবং হরভজন সিং ২টি উইকেট নিয়েছেন। ক্রিকইনফো।
