কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় পৌঁছেন। সেখানে বিদ্যুৎ-সংযোগসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউসে যাবেন প্রধানমন্ত্রী। পরে প্রস্তাবিত শেখ হাসিনা বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
এদিকে দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়া মানুষগুলো প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা। তাকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজিয়েছে দাসিয়ারছড়া ছিটমহলকে। পাশাপাশি কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। তোরণে তোরণে ছেয়ে গেছে পুরো শহর।
