মিনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২১

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১১:২৬

হজে মিনায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা ১৬২১ জনে পৌছেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব অনুসারে এটি হজের ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনায় পরিণত হয়েছে।  

সৌদি আরবে গত ২৪ সেপ্টেম্বরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনার মৃতের এই হিসাব গতকাল ১৪ অক্টোবর পর্যন্ত।  এখনও শত শত হাজি নিখোঁজ রয়েছেন। এপি মৃতর সংখ্যাটি হজে অংশ নেওয়া ১৮০ টি দেশের ১৯ টি দেশের জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন ও কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে নির্ধারণ করেছে। ইরান দাবি করেছে তাদের ৪৬৫ জন নাগরিক নিহত হয়েছে, মিশরের ১৮২, নাইজেরিয়ার ১৬৮ ও ইন্দোনেশিয়ার ১২৬ জন নাগরিক নিহত হয়েছে। এছাড়া অন্যান্য দেশগুলোর মধ্যে ভারতের ১১৪, পাকিস্তানের ১০০, বাংলাদেশ ৯২, মালি ৭০, সেনেগোল ৫৪, ক্যামেরুন ৪২, মরক্কো ৩৩. ইথিওপিয়া ৩১, সুদান ৩০, আলজেরিয়া ২৫, ঘানা ১২, চাদ ১১ ও কেনিয়া ও তুরস্কের ৭ জন করে নাগরিক এই দুর্ঘটনায় মারা গেছেন। এপি।