তালেবানের সঙ্গে লড়াইয়ে ১৯ আফগান পুলিশ নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১১:৫১
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানের সঙ্গে লড়াইয়ে ১৯ আফগান সীমান্ত পুলিশ নিহত হয়েছে।  আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের এই প্রদেশের পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
 
হেলমান্দ প্রদেশের নাওজাদ জেলার তিনটি অবস্থানে জঙ্গিদের সঙ্গে গত তিন দিন ধরে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াই করছিল। পুলিশ জানিয়েছে তিন দিনের এই লড়াইয়ে ১৯ জন নিহত হওয়ার পাশাপাশি পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়া আহত হগয়েছেন আরো তিন হস। ২০০১ সালে ন্যাটো আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করার পরে হেলমান্দ জঙ্গিদের সঙ্গে অনেক তুমুল লড়াইয়ের স্বাক্ষী হয়েছে। এই বছরে সংঘর্ষ আবার বৃদ্ধি পেয়েছে। আগস্টে তালেবান কৌশলগত ভাবে গুরুত্বপুর্ণ মুসা কালা শহরের হেডকোয়ার্টারের নিয়ন্ত্রন নেয়। প্রদেশের কাউন্সিল ডিরেক্টর কারিম আত্তাল বলেন, সর্বশেষ সংঘর্ষে অনেক অস্ত্রর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান জঙ্গিরা।  তারা দুটি আর্মার্ড ভেহিকল ও ব্যাপক সংখ্যক অস্ত্র নিয়ে গেছে। প্রদেশের আরেক কাউন্সিল সদস্য জানিয়েছেন, ঠিক সময়ে সহায়তা পাওয়া গেলে আরো কিছু পুলিশের জীবন বাঁচানো যেত। বিবিসি।