সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জানুয়ারি থেকেই বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও যান চলাচল শুরু হবে। এ লক্ষ্যে বাংলাদেশের রাস্তাগুলো মেরামতের কাজ চলছে। সময়মতো সেটি সম্পন্ন হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, যাত্রী ও যান চলাচলে প্রত্যেক দেশের নিয়মানুযায়ী মূল্য সংযোজন কর নির্ধারিত থাকবে। বাংলাদেশে এই কর কত হবে, সেটিও সময়মতো আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।
বিবিআইএন ফ্রেন্ডশিপ মোটর র্যালিটি আগামী ১৪ নভেম্বর ভারত থেকে শুরু হবে বলেও ওবায়দুল কাদের জানান।
