খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১২:০৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীকে জেরা করছেন আইনজীবীরা।
 
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষী সোনালী ব্যাংকের ডিজিএম ড. মো. হাফিজুর রহমানকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনালের আবদুর রাজ্জাক।
 
এর আগে ১৭ সেপ্টেম্বর আদালতে সাক্ষ্য দেন সোনালী ব্যাংক হেড অফিসের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আমির উদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার পরিতোষ চন্দ্র দে।