যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০০১ সালে একটি নাইটক্লাবের বাইরে পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল।
চলতি বছর যুক্তরাষ্ট্রে এ নিয়ে ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হল। টেক্সাস ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল জাস্টিসের মুখপাত্র জ্যাসন ক্লার্ক জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩১ মিনিটে হান্টসভিল কারাগারে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে লিকো এস্কামিলার (৩৩) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ অপরাধ করার সময় এস্কামিলার বয়স ছিল ১৯ বছর। নাইট ক্লাবের পার্কিং লটে একটি বিবাদে জড়িয়ে পড়ার আগেই সে একটি খুনের আসামী ছিল। অফ ডিউটি পুলিশ কর্মকর্তা কেভিন জেমস ও অন্যান্য অফ ডিউটি কর্মকর্তারা বিবাদ থামাতে গেলে কেভিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। কেভিন সেখানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। বাসস।
