স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে এক বছরের চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করে।
বিজ্ঞপ্তিতে সৈয়দ মনজুরুলের অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিল করে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। আগামী ২০ অক্টোবর বা যোগদানের তারিখে থেকে তার নতুন মেয়াদ শুরু হবে।
১৯৮২ সালের নিয়মিত ব্যাচের কর্মকর্তা মনজুরুলের ১৯ অক্টোবর পিআরএলে যাওয়ার কথা ছিল।
