খিজির খান হত্যা: ২ জেএমবি রিমান্ডে

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৬:৩০
 
পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ রাশেদ তালুকদার এই রিমান্ড মঞ্জুর করেন। 
 
তারা হলেন- তরিকুল ইসলাম  ও আলেক ব্যাপারী। 
 
এর আগে তরিকুল ও আলেক ব্যাপারীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজুর রহমান।
 
খিজির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার টাঙ্গাইল থেকে তরিকুল ইসলাম ও রাজধানীর মিরপুর থেকে মো. আলেক ব্যাপারী নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
 
 
৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় খিজির খানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঐ বাড়ির দ্বিতীয় তলায় ‘রহমতিয়া খানকাহ শরিফ’ রয়েছে। খিজির খান সেখানকার পীর ছিলেন।