আসন্ন দুর্গপূজার সময় দেশের বিভিন্ন স্থানে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বেশি হবে না।
আবহাওয়া অধিদফতরের পরিচালক শাহ আলম এ তথ্য জানিয়ে বলেন, আগামী দুইদিন পর বর্ষা মৌসুম দেশ থেকে বিদায় নেবে। তারপরও বর্ষা মৌসুমের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা, দক্ষিণাঞ্চল থেকে ঢাকা পর্যন্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বর্ষা মৌসুমের মতো হবে না।
উল্লেখ্য, গত কয়েক দিনে বর্ষা মৌসুমের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বেশ বৃষ্টি হয়েছে।
খবর বাসসের।
