বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণির ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর একটা থেকে বেলা ৪টা পর্যন্ত দুই গ্রুপে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন বুয়েটের তথ্য ও প্রকাশনা বিষয়ক উপপরিচালক মো. শাহ্ আলম।
তিনি বলেন, ‘বুয়েটের প্রকৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের মোট ১৮টি বিভাগের ১ হাজার ৩০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় অংশ নেবেন ৮ হাজার ৭০৬ জন। ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ১০ হাজার ৩৬০ জন। এর মধ্যে পরীক্ষা দেয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন ৮ হাজার ৭০৬ জন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ৯ জন শিক্ষার্থী।’
