ভারতে আরো ১১ জন লেখক পুরস্কার ফেরত দিচ্ছেন

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৯:০২
 
ভারতে সামাজিক ও রাষ্ট্রীয় অসহিষ্ণুতার প্রতিবাদ হিসেবে আরো ১১ জন লেখক ও সাংবাদিক দেশটির সম্মানজনক সাহিত্য আকাদেমি পুরস্কার ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে। দেশটিতে ইতিমধ্যে ২৫ জন পুরস্কার ও তার অর্থমূল্য ফেরত দিয়েছেন। এই মিছিলে নতুন করে যোগ দিয়েছেন লেখক সালমান রুশদি।
 
আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে টুইট বার্তায় তিনি বলেন, 'নয়নতারা সিংহাল ও অন্যান্য লেখকদের প্রতি আমি সমর্থন জানাচ্ছি। ভারতে বাক স্বাধীনতা হুমকির সম্মুখীন।'
 
যুক্তিবাদীদের হত্যা, দাদরিকে পিটিয়ে হত্যা এবং বিজ্ঞান, গবেষণা ও উচ্চশিক্ষা সর্বোপরি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পুরস্কার ফেরত দেয়াদের একজন।
 
মহারাষ্ট্রের সাংবাদিক ও লেখক ইবরাহিম আফগান ও আরো সাত লেখক ও শিল্পী বুধবার বলেছেন, তারা রাজ্য থেকে পাওয়া পুরস্কার ও এর অর্থ মূল্য ফেরত দেবেন। আফগান বলেন, তিনি তার সাহিত্য আকাদেমি পুরস্কার ও উর্দুতে লেখার জন্য আরো একটি পুরস্কার ফেরত দেবেন।
 
গায়ক ও সংগীতজ্ঞ শাহির শম্ভাজি ভগতও তার পুরস্কার ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর নাগরিক চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পান। ভগত বলেন, যুক্তিবাদীদের হত্যা, দাদরিকে পিটিয়ে হত্যা এবং বিজ্ঞান, গবেষণা ও উচ্চশিক্ষা সর্বোপরি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া