হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন পুকুর থেকে পর্যায়ক্রমে ১০ লাখ টাকার মাছ চুরি হয়েছে। আবারও চুরি করতে এসে জালসহ আটক হয়েছে দুই চোর। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ওই পুকুর লিজ নিয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের সোনাই মিয়ার ছেলে কছির মিয়া। তিনি জানান, এর আগে কয়েক দফায় এ পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আবারও মাছ চুরি করতে আসে চোরের দল। এ সময় স্থানীয় লোক নিয়ে তিনি বানিয়াচং উপজেলার আমীরখানীর জাহের আলীর ছেলে মরম আলী (২২) ও একই এলাকার মাহমুদ আলীর ছেলে আকবর আলীকে (২৭) জালসহ আটক করেন।
পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেয়া হলে এসআই সামীউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
