নেত্রকোনার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ টি দোকান ও বাসা পুড়ে গেছে। এতে ৩ জন আহত হয়। এরমধ্যে গুরুতর আহত ইয়াসিনকে (২২) বারহাট্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকজন জানান, দুপুরে বাজারের নবী হোসেনের পেট্রোলের দোকান থেকে অাগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা একের পর এক দোকান এবং দোকান সংলগ্ন বাসাগুলোতে ছড়িয়ে পড়ে। এভাবে ২২টি দোকান ও বাসা ভস্মিভূত হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নেত্রকোনা ও মোহনগঞ্জ থেকে অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনলেও ততক্ষণে পুড়ে যায় বাড়ি ঘর দোকান। অগ্নিকাণ্ডে বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদের বাসাও পুড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, ক্ষয়ক্ষতির হিসাব চলছে। তবে এক কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে।
