বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামকে একটি জার্সি উপহার স্বরূপ পাঠিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ উপহারে বেজায় খুশি জন। এই উপহার ইন্ডিয়ান সুপার লিগের তার দল ‘নর্থইন্সট ইউনাইটেড এফসি’র জন্য সৌভাগ্যের বাহক বলে মনে করছেন এই অভিনেতা।
জন আব্রাহাম এক টুইটারে এই তথ্য জানিয়েছেন। সেখানে দেয়া এক ছবিতে দেখা যাচ্ছে রোনালদো জার্সিটি হাতে দাঁড়িয়ে রয়েছেন। জার্সিতে লেখা, আমার বন্ধু জন আব্রাহামের জন্যে। তার এবং তার নর্থইস্ট ইউনাইটেড এফসির প্রতি শুভকামনা রইল।
এই উপহার পাওয়ার পর আব্রাহামের ধারণা, ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) তার দল নর্থইন্সট ইউনাইটেড এফসি’র জন্যে ভাগ্য বয়ে আনবে।
