কলকাতার পর্দায় জয়া আহসান

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৬:১৪

আজ কলকাতায় মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘রাজকাহিনী’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির গল্প গড়ে ওঠেছে দেশভাগকে কেন্দ্র করে। এতে জয়া আহসান রুবিনা নামের এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।

১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত এ ছবিতে জয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সায়নী ঘোষ, পার্ণো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, ঋধিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কৌশিক সেন, আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তীসহ অনেকে। প্রিয়.কম।