হাজীগঞ্জে ভাইয়ের লাঠির আঘাতে নিহত ১

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৬:১৬
 
চাঁদপুরের হাজীগঞ্জে সত্ ভাইয়ের লাঠির আঘাতে মো. শাহ আলম নামে একজনের নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় উপজেলার বাকিলা ইউনিয়নের শ্রীপুর বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
 
নিহত শাহ আলমের স্ত্রী রিনা বেগম জানান, বাড়ির সম্পত্তি নিয়ে দুই বছর ধরে শাহ আলমের সঙ্গে তার সত্ ভাই স্বপন ও হাসনাতে বিরোধ চলছিল। সম্প্রতি স্বপন ও হাসনাত তাদের বসত ঘরের চারপাশ দিয়ে বেড়া দেয়, যেন তারা ঘর থেকে বের হতে না পারেন। সকালে শাহ আলম বেড়ার ওপর দিয়ে বের হলে স্বপন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহ আলম মারা যান। পরে পুলিশ আসলে স্বপন, হাসনাত ও তাদের মা মর্জিনা বেগম পালিয়ে গেছে।
 
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।