আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৮:২৭
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত হয়েছেন।
 
শুক্রবার দুপুরে আশাশুনি-সাতক্ষীরা সড়কের চাপড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মইনুল ইসলাম পাড় (৫০) উপজেলার শোভনালী ইউনিয়নের আব্দুল মালেক পাড়ের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকাপ আশাশুনির দিকে যাচ্ছিল। চাপড়া এলাকায় পৌঁছালে পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী মইনুলকে নিয়ে ওই সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে পিকাপ চালক জানালা দিয়ে বের হয়ে গেলেও মইনুল পানিতে ডুবে মারা যান। স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা পর পিকাপ সরিয়ে মইনুলের মৃতদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ ও পিকাপ থানা হেফজতে ছিল।