ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (অঙ্কন) অনুষ্ঠিত হবে শনিবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চারুকলা অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘চ’ ইউনিটে ১৩৫টি আসনে সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬ জন পরীক্ষার্থী অঙ্কন পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
