বিশ বছরে পদার্পণ করতে যাচ্ছে ‘শিরোনামহীন’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ০১:২৫

দেশের জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন। দেখতে দেখতে জনপ্রিয় এই ব্যান্ড দলটি  দেশের সর্বস্তরের শ্রোতাদের ভালোবাসা নিয়ে সামনের বছরেই পদার্পণ করতে যাচ্ছে বিশ বছরে। আর বিশ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতির অন্ত নেই তাদের। 

 
এ বিষয়ে ব্যান্ডটির ভোকালিস্ট তুহিন জানান, ‘সামনের বছর আমাদের ব্যান্ড দলটি পা রাখতে যাচ্ছে বিশ বছরে। আর এই বিশটি বছর আমরা পেয়েছি দেশের সর্বস্তরের শ্রোতাদের ভালোবাসা। তাই আমারা একটু ভিন্নভাবেই বিশ বছরে পদার্পণ করতে চাই। এর ধারাবাহিকতায়  সামনের বছর আমাদের চিন্তা-ভাবনা আছে প্রতি মাসেই ইন্টারনেটে একটি করে গান প্রকাশ করা। আর এভাবে প্রতি মাসে ইন্টারনেটে একটি করে গান প্রকাশ করার পর, বেশ কয়েক মাস পর সবগুলো গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করার ইচ্ছে আছে আমাদের।’
 

বর্তমানে দেশের শ্রোতাদের মধ্যে শিরোনামহীন একটি ব্যতিক্রমধর্মী ও উল্লেখ্যযোগ্য ব্যান্ড। দেশের প্রায় সব বয়সী শ্রোতাদেরই মাঝেই সমান জনপ্রিয় এই ব্যান্ড দলটি।