নেপালের প্রথম নারী স্পিকার ওনসারি ঘারতি মাগর

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ০৯:৪৪


নেপালের প্রথম নারী স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন ওনসারি ঘারতি মাগর। শুক্রবার দেশটির আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার নির্বাচিত করেন।

ইউসিপিএন-মাওবাদী এমপি মাগর এর আগে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন।

নেপালের স্থানীয় গণমাধ্যম সূত্রে এই খবর জানা গেছে।