ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশনের (IPA) বাংলাদেশ সদস্যপদ পেয়েছে বাংলাদেশ। শুক্রবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আইপিএয়ের কংগ্রেসে বাংলাদেশকে এই সদস্যপদ দেয়া হয়। বাংলাদেশ ছাড়াও তিন বছর মেয়াদি এই সদস্যপদ পেয়েছে চীন, পেরু, জর্দান ও গ্রিস।
এই কংগ্রেসে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি মাজহারুল ইসলাম এবং নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।
IMG0
এ সময় তারা বলেন, আইপিএ-এর সদস্যপদ লাভ করায় বাংলাদেশের প্রকাশনা শিল্পের দিগন্তে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের প্রকাশনা শিল্পের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের সংযোগ ঘটলো। এটি দেশের প্রকাশনা শিল্পে বহুমাত্রিক প্রভাব ফেলবে। এতে এ শিল্পের আরও উৎকর্ষ সাধিত হবে।
- প্রেস বিজ্ঞপ্তি।
