গরিলার ‘সন্তান’ বিড়াল

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১০:২৮
ইশারা ভাষার দক্ষতা থাকায় গরিলাটির বেশ জনপ্রিয়তা রয়েছে ইউটিউবে। ইশারা ভাষার সহস্রাধিক চিহ্নের মাধ্যমে মানুষের সাথে ভাবের আদান-প্রদান করতে পারে আর মুখে বলা হলে ২০০০টির বেশি শব্দ বেশ ভালোভাবেই বোঝে গরিলা ‘কাকো’। এ কারণে ক্যালিফোর্নিয়ার গরিলা ফাউন্ডেশন ‘কোকো’র ৪৪তম জন্ম দিনে এক জোড়া বিড়াল ছানা উপহার দিয়েছিল। বিড়াল ছানা পাওয়ার পর পরম স্নেহে সেগুলোকে বেশ ভালোভাবে গ্রহণ করে ‘কোকো’। এই বিড়াল ছানাদের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। তাদের সন্তানের আদর দিয়ে বড় করে তুলছে ‘কোকো’। এর ফলে বিড়াল ছানা দুটি হয়ে উঠেছে গরিলার সন্তান।
 
বিড়াল ছানা দুটির নাম ‘মিসেস গ্রে’ এবং ‘মিসেস বস্নাক’। ক্যালিফোর্নিয়ার ঐ গরিলা ফাউন্ডেশনটি মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান যারা স্তন্যপায়ী প্রাণীদের জন্য কাজ করছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বলেন, বিড়াল ছানা দুটিকে উপহার দেয়ার পর বেশ খুশি হয়েছে ‘কোকো’। উপহার পাওয়ার পরই গরিলাটি ‘মিসেস গ্রে’কে কাছে টেনে নেয়। কিছুক্ষণ পর ‘মিসেস বস্নাক’কেও পছন্দ করতে শুরু করে। তাদের একটিকে নিজের মাথার উপরে রাখার জন্য নিজের প্রশিক্ষককে অনুরোধ করে কোকো। অন্যটিকে হাতের উপর রেখে নাচায় ‘কোকো’। নিজের সন্তানের মতোই বিড়াল ছানাদের ভালোবাসে ‘কোকো’।-ইউপিআই