‘ধুম ৪’ এ আসছেন অমিতাভ?

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১১:৩৪
 
বলিউডের ব্যবসা সফল ছবির মধ্যে ‘ধুম’ ফ্রাইঞ্চিজ অন্যতম। শোনা যাচ্ছে, ‘ধুম ৪’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ বচ্চন ও হৃত্বিক রোশন।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধুম ৪’ ছবিটির একটি বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অমিতাভকে। আর ‘ধুম ২’ এ খলনায়ক চরিত্রে অভিনয় করা হূত্বিক প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন।
 
বরাবরের মতো অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে পুলিশের চরিত্রের দেখা যেতে পারে।
 
শ্বশুরের সঙ্গে বউমা ঐশ্বরিয়া রায় বচ্চনকেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কিনা তা এখনও পরিষ্কার নয়।
 
শোনা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে এই ছবিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিগ বি। তবে সত্যিই তিনি অভিনয় করবেন কি না সে বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। খবর: ওয়ান ইন্ডিয়া ও আনন্দবাজার।